Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে গোলাগুলির ঘটনায় দু'জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরও দু'জন আহত হয়েছে। এদের অবস্থা গুরুতর। অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে। এরপর সে রাস্তায় হেঁটে যেতে যেতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে একটি বাস লক্ষ্য করে গুলি চালালে ওই বাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন।
এরপর ওই হামলাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার এ ধরনের হামলার পেছনে সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, শহরের উত্তরে ওই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পূর্বদিকে স্যান্ড পয়েন্ট ওয়ের কাছ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

অবশেষে ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধ করছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে, ফেইসবুক ও ইনস্টাগ্রামে ‘শ্বেত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে’ উসকে দেয়, এমন পোস্ট আটকে দেয়া হবে।

এছাড়া বিভিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় এমন কন্টেন্টের ফেসবুক পাতা ও গ্রুপ মুছে ফেলা হবে। এছাড়া নতুন করে এমন কন্টেন্টের পোস্টও কেউ যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থাও করবে ফেসবুক।

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধের ব্যাপারে ফেসবুক জানায়, এ বিসয়টি নিয়ে তারা সাধারন মানুষ ও বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা করেছেন। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট।

এতে ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হয় ৪০ জনের বেশি। হামলার পুরো ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে টারান্ট। এরপর বিশ্বব্যাপী ওই হামলার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

এজন্য ব্যাপক তোপের মুখে পড়ে ফেসবুক। অবশ্য ফেসবুক দাবি করেছে ওই হামলার প্রায় ১৫ লাখ ভিডিও অপসারণ করেছে তারা।

ফের জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, নিহত ৩

ফের জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, নিহত ৩

ফের সংঘর্ষ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে তিন জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার কেলার এলাকায় এ সংঘর্ষ ঘটেছে।
দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সেনা বাহিনী ও পুলিশ বাহিনী যৌথ অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয়। এসময় পাল্টা আক্রমণে ৩ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

লোকসভায় প্রার্থী হচ্ছেন ঊর্মিলা?

লোকসভায় প্রার্থী হচ্ছেন ঊর্মিলা?

ভারতের লোকসভা নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ আসনের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে বড় পর্দা কিংবা ছোট পর্দার তারকাদের ওপর নির্ভর করছে বড় রাজনৈতিক দলগুলো। যে আসনগুলোতে রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে জয়ী হওয়ার সম্ভাবনা কম, সেসব আসনের জন্য তারকাদের কাছে ছুটছে দলগুলো। উত্তর মুম্বাই অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। গত লোকসভা নির্বাচনে এ আসনে বিজেপি দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।

এর আগে এ আসন থেকে প্রয়াত অভিনেতা সুনীল দত্ত পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। পরে নির্বাচিত হন তাঁর মেয়ে প্রিয়া দত্ত। শোনা যাচ্ছে, আসনটি পুনরুদ্ধার করতে বড় পর্দার একসময়ের জনপ্রিয় তারকা ঊর্মিলা মাতন্ডকরকে এবার প্রার্থী করতে চায় কংগ্রেস। এ ব্যাপারে নাকি এই নায়িকার সঙ্গে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলের একটি মহলের আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে মুম্বাইয়ে কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম ও ঊর্মিলার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেননি।

বলিউডের বড় বড় তারকা থাকতে ঊর্মিলা মাতন্ডকর কেন? জানা গেছে, তিনি সেই এলাকার বাসিন্দা, আসনটিতে কংগ্রেসের যথেষ্ট প্রভাব রয়েছে আর ঊর্মিলার তারকাখ্যাতি—ভোটে জয়ী হওয়ার জন্য এই সব কটি সুযোগকে একসঙ্গে কাজে লাগাতে চাচ্ছে কংগ্রেসের স্থানীয় নেতারা। এ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন লোকসভার বর্তমান সাংসদ গোপাল শেঠি।

তবে এটা এখনো নিশ্চিত, ঊর্মিলা যে প্রার্থী হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২৯ এপ্রিল মহারাষ্ট্রের ১৭টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহতদের স্মরণে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী,তাদের পরিবার এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে দূতাবাস প্রাঙ্গণ প্রদক্ষিন করে গণহত্যা ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গণহত্যায় নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে গুলি চালায়। বঙ্গবন্ধুর নির্দেশে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় আসে।
২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

এবার যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

এবার যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রের একটি মসজিদে দুর্বৃত্তদের আগুন লাগানোর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।নিউজিল্যান্ডে মসজিদে বর্বরোচিত হামলার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের মসজিদে এই হামলার ঘটনা ঘটলো। ফক্স নিউজ।
স্থানীয় মিডিয়ার খবরে আরও বলা হয়, হামলার পর মসজিদটি থেকে একটি চিরকুট উদ্ধার করে ক্যালিফোর্নিয়া পুলিশ। সেই চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন তারা। হামলার সময় মসজিদটির ভেতরে অন্তত সাতজন মুসল্লি ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে আগুনে মসজিদটির বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে হালকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিবৃতি দিয়েছেন ক্যালিফোর্নিয়া পুলিশ।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পুলিশ ও জরুরি সেবা পৌঁছায়। এসময় মসজিদের ভেতরের মুসল্লি ও বাইরের কেউ হতাহত হননি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই মসজিদের মুসল্লিরা অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রেণে আনেন বলে জানান তারা।
উদ্ধারকৃত চিরকুট বিষয়ে ক্যালিফোর্নিয়া পুলিশের কর্মকর্তা ক্রিস লিক স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে বলেন, মসজিদের পার্কিং লটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে সম্প্রতি শ্বেতাঙ্গ জঙ্গি কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের তথ্য উল্লেখ রয়েছে।
চিরকুটে লেখা আরও কিছু তথ্য বিষয়ে তদন্তের খাতিরে স্থানীয় গণমাধ্যমে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে ধরে তদন্তে নেমেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
এছাড়া সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করেননি তদন্তকারী কর্মকর্তারা। আক্রান্ত মসজিদের নিয়মিত মুসল্লি ইউসুফ মিলার বলেন, নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসিল্লি ঘুমিয়েছিলেন। ভোরের দিকে গোপনে এসে আগুন ধরিয়ে দিয়ে যায় দুবৃত্তরা।
এসময় কমপ্লেক্সের পার্কিং লটে একটি চিঠি পাওয়া যায়। যেখানে নিউজিল্যান্ডের ওই হামলা ঘটনার কথা উল্লেখ রয়েছে। এ ঘটনার বিবৃতি দিয়ে স্টাফ নিউজিল্যান্ড ও এবিসি৭ গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওই হামলা ঘটনায় মোটেই ভীত নন স্থানীয় মুসলিম সম্প্রদায়।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মসজিদের মুসল্লিরা বলেন, মসজিদে এসব হামলা চালিয়ে আমাদের নামাজ বন্ধ করা যাবে না। আমরা কখনই নামাজ বন্ধ করবো না। মসজিদে একত্রিত হওয়াও বন্ধ করবো না।
এসকনডিডোর এই মসজিদটি চার বছর আগে নির্মাণ করা হয়। ১ লাখ ৪৩ হাজার মানুষের এই শহরে অনেকেই মসজিদটিতে নামাজের জন্য আসেন।
উল্লেখ্য, এর আগেও দেশটিতে একাধিকবার মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশটিতে মুসলিম বিদ্বেষ এবং বর্ণ বিদ্বেষী প্রবণতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।